News Flash

Image

নিজের গলা কেটে আত্মঘাতী যুবক

আগরতলা, ২ মে : দা দিয়ে নিজের গলা কেটে আত্মঘাতী এক যুবক। ওই ঘটনায় কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র আতংক বিরাজ করছে।মৃত যুবকের নাম রমাকান্ত মিত্র।মৃত রমাকান্ত মিত্র পেশায় একজন গাড়ির চালক। তিনি দীর্ঘদিন ধরে মিজোরাম রাজ্যে গাড়ি চালাচ্ছিলেন।

মৃত রমাকান্ত মিত্রের বড় ভাই স্বপন মিত্র জানান, গতকাল রমাকান্ত মিত্রকে মিজোরাম থেকে তার সহ চালকরা ছনতৈল গ্রামের বাড়িতে দিয়ে গিয়েছিলেন। সে মানসিকভাবে সুস্থ ছিল না।আজ সকালের খাবারের পর তার বড় ভাই ও মা রমাকান্তকে হাসপাতালে এনে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলে সে তাতে রাজি ছিল না। জোর করে তাকে একটি ঘরের মধ্যে বন্দী করে রাখার চেষ্টা করেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সে সেই ঘরের দরজা ভেঙ্গে পালিয়ে যায়। পালিয়ে পাশের বাড়িতে গিয়ে একটি দা দিয়ে উঠানের মধ্যে দাঁড়িয়ে নিজের গলা নিজে কেটে ফেলে। এই দৃশ্য সামনে দাঁড়িয়েই প্রত্যক্ষ করেন তার বড় ভাই স্বপন মিত্র। পরবর্তী সময় তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কৈলাসহর থানার পুলিশ বর্তমানে তার মৃত্যুর রহস্য উদঘাটন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে তার মৃতদেহ জেলা হাসপাতালে রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর তার মৃতদেহ তার পরিবারের হাতে তোলে দেওয়া হবে। রমাকান্ত মিত্র ও স্বপন মিত্র তারা দুই ভাই।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top