News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেবেন্দ্র নগর ডাম্পিং স্টেশনের অগ্নিকান্ড, জেলা শাসকের নিকট ডেপুটেশন সিপিআইএমের
Image

দেবেন্দ্র নগর ডাম্পিং স্টেশনের অগ্নিকান্ড, জেলা শাসকের নিকট ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ২ মে: দেবেন্দ্র নগর ডাম্পিং স্টেশনে গত সাত দিন ধরে আগুন নেভাতে ব্যর্থ কর্তৃপক্ষ। সেই বিষয়ে আজ পশ্চিম ত্রিপুরা জেলার সিপিআইএম নেতৃত্বদের চার সদ্যসের প্রতিনিধি দল জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে।

সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগরতলা পুর নিগমের অন্তর্গত দমদমিয়া ও দেবেন্দ্রনগর এলাকা জোড়ে থাকা ডাম্পিং স্টেশনের আবর্জনার স্তূপে অগ্নিকান্ডের ঘটনা সংগঠিত হয়। গত সাত দিন ধরে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভাতে ব্যর্থ দমকল কর্মীরা। আগুনের ধোঁয়া ওই এলাকায় পরিবেশকে বিষিয়ে তুলেছে। মানুষের শ্বাস নিতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। আশেপাশে প্রায় কয়েকশো মিটার দূরে অস্বাভাবিক প্লাস্টিক পুড়ানোর গন্ধ মানুষ আর সহ্য করতে পারছে না। শ্বাস নেওয়া অসাধ্যকর হয়ে পড়েছে।
তাই আজ শ্চিম ত্রিপুরা জেলার সিপিআইএম নেতৃত্বরা জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে। এ বিষয়ে দ্রুততার সহিত সমস্যা সমাধান করা হবে বলে জেলা শাসক আশ্বস্ত করেছেন।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top