News Flash

  • Home
  • প্রধান খবর
  • এনআরসি-র সঙ্গে সিএএ-এর কোনও সম্পর্ক নেই, মমতাকে বললেন রবিশঙ্কর
Image

এনআরসি-র সঙ্গে সিএএ-এর কোনও সম্পর্ক নেই, মমতাকে বললেন রবিশঙ্কর

পাটনা, ১১ এপ্রিল (হি.স.): এনআরসি-র সঙ্গে সিএএ-এর কোনও সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একথা বললেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেছেন, “ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে বিজেপি। এনআরসি-র সঙ্গে সিএএর- কোনও সম্পর্ক নেই। তিনি (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) কি চান না, বাংলাদেশের নির্যাতিত হিন্দুরা দেশে জায়গা পাক?”

প্রসঙ্গত, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিএএ, এনআরসি মানব না।” কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠানে অংশ নিয়ে বিজেপিকেও আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করে রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, তিনি কি শুধু রোহিঙ্গাদের রক্ষা করতে চান, নাকি সন্দেশখালির শাহজাহান শেখের মতো মানুষকে? বিজেপি পশ্চিমবঙ্গে টিএমসি-কে খারাপভাবে পরাজিত করবে এবং রাজ্যের ফলাফল বিস্ময়কর হবে।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top