News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে বিজেপির বাইক র‍্যালী
Image

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে বিজেপির বাইক র‍্যালী

আগরতলা, ১১ এপ্রিল: পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের ভোট প্রচারে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর আগমনকে কেন্দ্র করে কুমারকাটে অনুষ্ঠিত হয় বিজেপির বাইক র‍্যালী | লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি কেন্দ্রে বিপুলসংখ্যক বুটের ব্যবধানে বিজেপির জয়যুক্ত অনিভার্য সেই পথে হাটছেন নিজ দলের নেতা-মন্ত্রীরা |

প্রার্থীদের নিয়ে নেতৃত্বরা করছেন নানান কর্মসূচি |নির্বাচনী প্রচারকে আরো মজবুত করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বদের আহ্বান জানান|

পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার নির্বাচনী প্রচারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ’জী |আগামী ১৫ই এপ্রিল কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে নির্বাচনী জনসভায় আয়োজন করা হয় |বিজেপির নেতৃত্বদের আয়োজিত নির্বাচনী প্রচারকে সামনে রেখে বুধবার পাবিয়াছড়া মন্ডলের যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় বাইক র‍্যালি 

|দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহজি এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন |তাই ওনার আগমনকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই র‍্যালী আয়োজন করা হয় |এদিনের র‍্যালির শুভ উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস |হাজারো কর্মী সমর্থক বাইকে চেপে কুমারঘাট শহর এবং শহর সংলগ্ন এলাকা পরিক্রমা করে পাবিয়াছড়া বিজেপির মন্ডল কার্যালয়ে এসে সমাপ্তি হয় |

 র‍্যালি শেষে মন্ডল কার্যালয়ের সামনে আলোচনা রাখেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস |আলোচনার সর্ব প্রথমে এই রেলিতে পাবিয়ছড়া বিধানসভার গ্রাম শহ সহ অন্যান্য এলাকা থেকে আগত যুবক ভাই-বোনদের স্বাগত জানান |তিনি বলেন আজকের এই র‍্যালি দেখে জব্দ হয়ে যাবে বিরোধীরা |আগামী ১৫ই এপ্রিল কুমারঘাট পিডব্লিউটি ময়দানে হবে ঐতিহাসিক জনসভা |

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top