News Flash

  • Home
  • প্রধান খবর
  • অহঙ্কারী জোটের একটাই লক্ষ্য নিজেদের পরিবারের সদস্যদের এগিয়ে নিয়ে যাওয়া : অমিত শাহ
Image

অহঙ্কারী জোটের একটাই লক্ষ্য নিজেদের পরিবারের সদস্যদের এগিয়ে নিয়ে যাওয়া : অমিত শাহ

মন্ডলা, ১১ এপ্রিল (হি.স.): বিরোধীদের আইএনডিআই জোটের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মন্ডলার এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “এই অহঙ্কারী জোটের একমাত্র লক্ষ্য হল নিজ পরিবারের সদস্যদের এগিয়ে নিয়ে যাওয়া, অন্যদিকে মোদীজির একমাত্র লক্ষ্য হল দরিদ্র, উপজাতি, দলিত এবং পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। একদিকে মোদীজি, যিনি কোটি কোটি দরিদ্র মানুষের জন্য কাজ করেছেন, অন্যদিকে এই অহঙ্কারী জোট রয়েছে যারা নিজেদের পরিবারের জন্য বেঁচে থাকে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “মোদীজি যখন প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন, তখন বলেছিলেন, ”আমার এই সরকার হবে গরীব, দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের সরকার”। ১০ বছরে ২৫ কোটি গরিব মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে আনার কাজ মোদীজি করেছেন।” অমিত শাহ আরও বলেন, “কংগ্রেস দীর্ঘদিন দেশ শাসন করলেও উপজাতিদের কল্যাণে কিছুই করেনি। আমি রাহুল বাবাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি কখনও গরীব আদিবাসী ছেলে-মেয়েদের রাষ্ট্রপতি পদে নিযুক্ত করেছেন। মোদী জি ওডিশার দরিদ্র আদিবাসী বোন শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে দেশের রাষ্ট্রপতি বানিয়েছেন।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top