News Flash

  • Home
  • দিনের খবর
  • একই দিনে কলকাতায় নির্বাচনী প্রচারে মোদী, শাহ
Image

একই দিনে কলকাতায় নির্বাচনী প্রচারে মোদী, শাহ

কলকাতা, ১০ এপ্রিল (হি.স.) : একই দিনে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একইদিন কেবল নয়, একই সময় শহরের দু”টি জায়গা থেকে সভা করবেন দু”জনে। এখনও পর্যন্ত তেমনটাই খবর বিজেপি সূত্রে।

আগামী মাসের শেষের দিকে বিজেপি”র নির্বাচনী প্রচারে শহরে চাঁদের হাট। জানা গিয়েছে, শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত পথযাত্রা করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় এবং দমদমের প্রার্থী শীলভদ্র দত্তর সমর্থনে হবে এই পথযাত্রা।

একই দিনে কলকাতা দক্ষিণের প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং যাদবপুরের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে হাজরা মোড়ে জনসভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।

রাজ্যে এবার সাত দফায় লোকসভা নির্বাচন। আর একেবারে শেষ পর্বে অর্থাৎ, ১ জুন কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুর-সহ আরও একাধিক কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই একদিকে কলকাতা দক্ষিণের সাংসদ পদপ্রার্থী দেবশ্রী চৌধুরী এবং অন্যদিকে কলকাতা উত্তরে তাপস রায়, পাশাপাশি দমদম কেন্দ্রে শীলভদ্র দত্ত ও যাদবপুর কেন্দ্রে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচার সারবেন মোদি-শাহ। কারণ গত নির্বাচনের লেখচিত্র দেখলে বোঝা যাবে কলকাতা দক্ষিণ বরাবরই তৃণমূল কংগ্রেসের গড়৷ আরও ভালোভাবে বললে এটি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি।

পাশাপাশি কলকাতা উত্তর থেকে পাঁচবার জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দোপাধ্যায়৷ তাই এই কেন্দ্রগুলিতে পদ্ম ফোঁটাতে মরিয়া বিজেপি। সেই লক্ষ্যে এবার এই কেন্দ্রগুলির জন্য একদিকে শহরে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top