News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাংসদ বিপ্লব কুমার দেবের সহায়তায় কৃত্রিম পা ফিরে পেলেন ব্যক্তি
Image

সাংসদ বিপ্লব কুমার দেবের সহায়তায় কৃত্রিম পা ফিরে পেলেন ব্যক্তি

আগরতলা, ২ মে : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সহায়তায় প্রায় ১৮ বছর পর কৃত্রিম পা ফিরে পেলেন ভবরঞ্জন দেবনাথ। বিনা কিছু অবলম্বনে হাটতে পারছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৬ সালে বিয়ের ঠিক এক বছর পর পথ দুর্ঘটনায় ডান পা হারান পেশায় টেইলার দক্ষিণ চড়িলামের নিবাসী ভবরঞ্জন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পা হারিয়ে দিশেহারা হয়ে পড়ে গোটা পরিবার । চলাফেরার একমাত্র অবলম্বন ছিল কৃত্তিম চলনযন্ত্র বা হুইল চেয়ার l

নির্বাচনী কর্মসূচির মাঝে ১১ এপ্রিল চড়িলামে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করে তাঁর এই সমস্যার কথা জানান । তৎসঙ্গে পাশে দাঁড়ালেন বিপ্লব কুমার দেব। ব্যক্তিগত খরচে কৃত্রিম পা প্রতিস্থাপনের জন্য শীঘ্রই তাকে পাঠানোর ব্যবস্থা করলেন দিল্লিতে। দিল্লির পশ্চিম বিহারের রয়াল রিট্রিয়েটে তার কৃত্রিম পা সফলভাবে প্রতিস্থাপন করা হয় । এখন তিনি আগের মতই অনায়াসে হাঁটতে পারছেন ।

দুর্ঘটনায় পা হারানোর পর উপার্জন অনিশ্চয়তায় একেবারে দিশেহারা হয়ে পড়ে গোটা পরিবার। সংসারের দায়িত্বভার কাঁধে নিয়ে স্ত্রী বিড়ি বাঁধার কাজে যোগ দেন l একমাত্র মেয়ে বর্তমানে চড়িলাম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীতে পাঠরতা । বৃহস্পতিবারই সপরিবারে আগরতলা এসে পৌঁছান তিনি । কৃতজ্ঞতা জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। কোন অবলম্বন ছাড়া অনায়াসে এখন হাঁটতে চলতে পারছেন তিনি। তিনি ধন্যবাদ জানালেন বিপ্লব কুমার দেবকে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top