News Flash

  • Home
  • দিনের খবর
  • হিন্দু সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে কংগ্রেস, সুরেন্দ্রনগরে তোপ প্রধানমন্ত্রী মোদীর
Image

হিন্দু সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে কংগ্রেস, সুরেন্দ্রনগরে তোপ প্রধানমন্ত্রী মোদীর

সুরেন্দ্রনগর, ২ মে (হি.স.) : হিন্দু সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে কংগ্রেস, গুজরাটের সুরেন্দ্রনগরের জনসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “হিন্দু সমাজকে বিভক্ত করার খেলা হয়েছে। তাঁরা রামভক্ত ও শিবভক্তদের মধ্যে ভেদাভেদ করে লড়াই তৈরি করতে চায়। আমাদের ঐতিহ্য যা হাজার হাজার বছর ধরে চলে আসছে, যে ঐতিহ্য মুঘলরাও ভাঙতে পারেনি, এখন কংগ্রেস সেগুলি ভাঙতে চায়। তোষণের জন্য কংগ্রেস আর কতটা নিচে নামবে?”

প্রধানমন্ত্রী বলেছেন, “১০ বছর আগে, আমাদের দেশ লক্ষ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারিতে বীতশ্রদ্ধ ছিল। এমন কোনও দিন ছিল না, যেদিন কেলেঙ্কারির খবর পত্রিকায় শিরোনাম হয়নি। ২জি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, প্রতিরক্ষা কেলেঙ্কারি, সিএজি কেলেঙ্কারি, হেলিকপ্টার কেলেঙ্কারি, সাবমেরিন কেলেঙ্কারি, কমনওয়েলথ কেলেঙ্কারি…জলে, স্থলে, আকাশে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করেছিল কংগ্রেস।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এখন ভারতে আসার জন্য বড় বড় কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতা চলছে। ভারত এখন আত্মনির্ভর হয়ে উঠছে। যারা সন্ত্রাসী পাঠায় তাঁরা জানে ভারত এখন ঘরে ঢুকে মারে।”

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top