News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২ মে (হি.স.) : মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী পরীক্ষার্থীদের উদ্দেশে লেখেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। তোমাদের আগামী দিনগুলি সাফল্যমন্ডিত হোক, এই প্রার্থনা করি।”

এই বছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। তৃতীয় স্থানে রয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাঁসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র নৈরিতরঞ্জন পাল। তিন জনের প্রাপ্ত নম্বর ৬৯১।

Releated Posts

ভারত-কানাডা সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যেতে প্রস্তুতি: জয়শঙ্কর

রাষ্ট্রসংঘ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে “আরও উচ্চতায়” নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top