News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডিয়া জোটের কোন ভবিষ্যৎ নেই: মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

ইন্ডিয়া জোটের কোন ভবিষ্যৎ নেই: মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মনের ঘরে ভাঙ্গন ধরালো বিজেপি। ৮জন যুবক যারা দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের হয়ে কাজ করতো আজ তারা মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে সামিল করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রতিদিন মোদিজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল ছেড়ে ভোটাররা বিজেপি দলে সামিল হচ্ছেন। তার একটাই কারণ দেশবাসীর সুরক্ষার জন্য একমাত্র মোদীজি কাজ করছেন। তিনি বলেন, ইন্ডিয়া জোটের কোন ভবিষ্যৎ নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি ইন্ডিয়া জোটের আহ্বায়ক তিনি ওনার রাজ্যে ইন্ডিয়া জোটকে সমর্থন করছেন না। রাজ্যের বাইরে ইন্ডিয়া জোট হবে বলছেন। এদিকে কেরালায় কংগ্রেস এবং সিপিএম একে অপরের বিরোধিতা করছে। অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছেন। নিতিশ কুমার এনডিএ জোটে চলে এসেছেন। ফলে প্রত্যেকেরই একটাই বক্তব্য ইন্ডিয়া জোটের কোন ভবিষ্যৎ নেই। তাই এই জোটকে রাজ্যের জনগণও ভরসা করতে পারছেন না। তাই আগামী লোকসভা নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top