News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ
Image

লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ

আগরতলা, ১০ এপ্রিল : লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা বন্ধ রেখে মূল ফটকে সাদা কাগজে নোটিশ সাটিয়ে গ্রাহকদের হয়রানি এবং হাজারো বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তেলিয়ামুড়া শাখা।

উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে বুধবার স্ব-ঘোষিত বন্ধের পথে হাটলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তেলিয়ামুড়া শাখা। সরকারি নিয়ম অনুযায়ী ১০ই এপ্রিল কোন ছুটি না থাকলেও স্ব-ঘোষিত ছুটির ডাক দিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তেলিয়ামুড়া শাখার বরিষ্ঠ প্রবন্ধক সাহেব। আর বরিষ্ঠ প্রবন্ধক এন্ড কোং -এর কল্যাণে প্রচন্ডভাবে হয়রানির শিকার গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী বুধবার কোন সরকারি ছুটি নেই, কিন্তু লোকসভা নির্বাচনের দোহাই দিয়ে নিজেদের কর্ম-সংস্কৃতি লাটে তুলেছে পি.এন.বি তেলিয়ামুড়া শাখার কর্মীরা।

যদিও পি.এন.বি তেলিয়ামুড়া শাখার বিরুদ্ধে প্রায়শই গ্রাহকদের হয়রানি, গ্রাহকদের সঙ্গে দুব্যাবহার সহ নানা অভিযোগ কান পাতলেই উঠে আসে। যদিও তেলিয়ামুড়ার বাদবাকি সব ব্যাঙ্কের শাখা খোলা থাকলেও ব্যতিক্রম শুধু পি.এন.বি তেলিয়ামুড়া শাখা। তবে বৃহস্পতিবার স্বঘোষিত বন্ধ আর তারপর শুক্রবার ঈদের ছুটি, শনিবার মাসের দ্বিতীয় শনিবারের ছুটি এবং রবিবার এমনিতেই ছুটি মোটকথা গ্রাহকদের ব্যাঙ্কের পরিষেবা পেতে পেতে সেই সোমবার। ফলে চৈত্রের বাজারে আচমকাই পি.এন.বি-এর মতো ব্যাঙ্ক আচমকাই স্ব-ঘোষিত বন্ধের ফলে মহাবিপাকে গ্রাহকেরা।

Releated Posts

সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূল স্তরে দলের নীতি পৌঁছে দেওয়ার আহ্বান প্রদেশ বিজেপি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২২ জুলাই:দলের আদর্শ ও নীতিকে তৃণমূল স্তরে আরও শক্তিশালীভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন প্রদেশ বিজেপির…

ByByReshmi Debnath Jul 23, 2026

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক অনুমান, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: অল্প বয়সে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জগহরিমুড়া এলাকায়…

ByByReshmi Debnath Jul 23, 2026

অফিস থেকে বাড়ি ফেরার পথে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপর দুঃসাহসিক হামলা, স্ত্রীকে সামনে রেখেই লুট; গ্রেপ্তার তিন অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ জুলাই: সিপাহিজলা জেলায় ফের দুঃসাহসিক হামলা ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অফিস থেকে বাড়ি…

ByByReshmi Debnath Jul 23, 2026

সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও সরকারি মোবাইল ও মূল্যবান সামগ্রী; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ জুলাই:তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি দপ্তরের অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 23, 2026
Scroll to Top