News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নরেন্দ্র মোদী দেশের ৭০ শতাংশ কৃষক ক্ষেতমজুরের শত্রু: পবিত্র কর
Image

নরেন্দ্র মোদী দেশের ৭০ শতাংশ কৃষক ক্ষেতমজুরের শত্রু: পবিত্র কর

আগরতলা, ৯ এপ্রিল : নরেন্দ্র মোদী দেশের ৭০ শতাংশ কৃষক ক্ষেতমজুরের শত্রু। কেন্দ্র সরকার কৃষকদের স্বার্থে কোনো কাজ করে নি। যার ফলে কৃষক বহু আত্মহত্যা পথ বেছে নিয়েছেন। আজ মেলারমাঠে সাংবাধিক সম্মেলনে এমনটাই দাবি করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর।

এদিন তিনি বলেন,নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ১০ বছরের শাসনকালে একটিও কৃষক ও শ্রমজীবি মানুষদের দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করে নি। জনগণের প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিজেপি সরকার।বিজেপির সরকারের আমলে বিভিন্ন কর্পোরেটেরারা লাভবান হয়েছেন।

তাঁর কথায়, বিজেপি সরকারের রাজত্বে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। কিন্তু বার বার কৃষকরা ক্ষতির সম্মুখীন হলেও সরকার থেকে তাঁরা কোনো অনুদান পাচ্ছেন না। তাই আসন্ন লোকসভা নির্বাচনে দেশের কৃষকরা কেন্দ্র সরকার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন।

এদিন তিনি সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রাজেন্দ্র রিয়াং, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আশীষ কুমার সাহা এবং সাত রামনগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাসকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রেখেছেন।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top