News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেই হাজতবাস হচ্ছে, এটা মোটেও গণতন্ত্র নয় : শরদ পওয়ার
Image

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেই হাজতবাস হচ্ছে, এটা মোটেও গণতন্ত্র নয় : শরদ পওয়ার

বারামতী, ৮ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেই হাজতবাস হচ্ছে, এটা মোটেও গণতন্ত্র নয়, এটা একনায়কতন্ত্র। চাঞ্চল্যকর অভিযোগ করলেন এনসিপি-এসিপি প্রধান শরদ পওয়ার। সোমবার মহারাষ্ট্রের বারামতীতে এনসিপি-এসিপি প্রধান শরদ পওয়ার এক জনসভায় বলেছেন, “আমি যখন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ছিলাম, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনও পক্ষপাত ছাড়াই সাহায্য করেছি, কিন্তু এখন সেই ব্যক্তিই আমার বিরুদ্ধে ব্যক্তিগত মন্তব্য করছেন।”

শরদ পওয়ার আরও বলেছেন, “এখন কেউ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় তাঁকে জেলে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিবৃতি দেওয়ায় অরবিন্দ কেজরিওয়ালকেও জেলে পাঠানো হয়েছে। এটা গণতন্ত্র নয়, একনায়কতন্ত্র। এখন মোদীর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে, আমাদের সেই ক্ষমতা তাঁর হাত থেকে মুক্ত করতে হবে।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top