News Flash

  • Home
  • দেশ
  • শুধু ভারতেই নয়, বিশ্বে তামিল সংস্কৃতিকে তুলে ধরতে অনেক কাজ করেছেন মোদীজি : রাজনাথ সিং
Image

শুধু ভারতেই নয়, বিশ্বে তামিল সংস্কৃতিকে তুলে ধরতে অনেক কাজ করেছেন মোদীজি : রাজনাথ সিং

নাগাপট্টিনাম, ৮ এপ্রিল (হি.স.) : শুধুমাত্র ভারতেই নয়, সমগ্র বিশ্বে তামিল সংস্কৃতিকে তুলে ধরতে অনেক কাজ করেছেন মোদীজি। জোর দিয়ে বললেন বিজেপি নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার তামিলনাড়ুর নাগাপট্টিনামে এক নির্বাচনী জনসভায় রাজনাথ সিং বলেছেন, “যখন থেকে প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনে সেঙ্গোল স্থাপন করেছেন, তখন থেকেই দেশের প্রতিটি নাগরিক সেঙ্গোল সম্পর্কে জানতে পেরেছেন। নতুন সংসদ ভবনে সেঙ্গোল স্থাপনের মাধ্যমে ভারতে এক নতুন যুগের সূচনা হয়েছে।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “ভারতের গণতন্ত্রের মন্দিরে, সেঙ্গোল প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রী মোদী শুধুমাত্র তামিল সংস্কৃতিকেই সম্মান করেননি, বরং ভারতের সাংস্কৃতিক জাতীয়তাবাদে তামিলনাড়ুর অবদানকে সম্পূর্ণভাবে সম্মান করেছেন। প্রধানমন্ত্রী মোদী শুধু একটি নয় এমন অনেক কাজ করেছেন যার মাধ্যমে তামিল সংস্কৃতিকে শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বে তুলে ধরেছেন। তিনি কাশী ও সৌরাষ্ট্রে তামিল সঙ্গমের আয়োজন শুরু করেছেন।”

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top