News Flash

Image

প্রচুর নেশা সামগ্রী সহ আটক নেশা কারবারি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ৮ এপ্রিল : রবিবার বিলোনিয়া থানার পুলিশ কুখ্যাত নেশা কারবারি বাপন সাহাকে জালে তুলতে সক্ষম হয়েছে। পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে অভিযুক্ত বাপন সাহার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আজ দুপুর দেড়টায় ধৃত বাপন সাহাকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ।

ঘটনার বিবরনে প্রকাশ রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মির্জাপুর সাহা কলোনি এলাকায় বাপন সাহার  বাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ২০.২০ গ্রাম হেরোইন  , ১৫৫ টি ব্রাউন সুগারের কোট্টা , দুটি মোবাইল ও নগদ ৪১০০টাকা উদ্ধার করেছে। ঘটনায়  বাপন সাহাকে গ্রেপ্তার করে বিলোনিয়া থানায় নিয়ে আসে পুলিশ । আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে জানান পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখন দেখার বিষয় হলো জিজ্ঞাসাবাদে আর কাদের নাম বেরিয়ে আসে ধৃতের কাছ থেকে।

Releated Posts

পাচারকালে আটক গাড়ি, উদ্ধার ফ্লিপকার্টের বিপুল সামগ্রী—বিশালগড়ে চাঞ্চল্য

বিশালগড়, ২৩ এপ্রিল: অবৈধভাবে ফ্লিপকার্ট অফিসের বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে বিশালগড় থানার পুলিশ একটি গাড়িসহ বিপুল পরিমাণ…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিআরপিএফ জওয়ানের  মৃত্যু

আগরতলা, ২৩ এপ্রিল: ডিউটি সেরে বাসায় ফিরে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 23, 2026

ধর্মনগর রেলস্টেশনের কাছে অসুস্থ চালককে উদ্ধার, তৎপর ফায়ার সার্ভিস

ধর্মনগর, ২৩ এপ্রিল: ধর্মনগর রেলস্টেশনের নিকটে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল…

ByByReshmi Debnath Apr 23, 2026

নিম্নমানের কাজের অভিযোগে লক্ষীছড়ার বাঁধের সংস্কার কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা, উত্তেজনা গোলধারপুরে

কৈলাসহর, ২৩ এপ্রিল: দপ্তরের নির্ধারিত গাইডলাইন না মেনে কাজ করার অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসীরা অনির্দিষ্টকালের জন্য বাঁধ সংস্কারের…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top