News Flash

  • Home
  • দেশ
  • ডিএমকে-কে একহাত নিলেন অনুরাগ, পাল্টা কানিমোঝি বললেন আমরা চুপ নেই
Image

ডিএমকে-কে একহাত নিলেন অনুরাগ, পাল্টা কানিমোঝি বললেন আমরা চুপ নেই

চেন্নাই, ৮ এপ্রিল (হি.স.): কাচাথিভু দ্বীপ ইস্যুতে ডিএমকে-র আক্রমণ শানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। সোমবার চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “তামিলনাড়ুর জনগণের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসীম ভালোবাসা রয়েছে, তিনি তামিলনাড়ুর উন্নতির জন্য বারবার এখানে আসেন। অথচ প্রধানমন্ত্রী মোদীর সফরের বিরোধিতা করে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখে দুঃখ হয়, রাজ্যের মানুষ প্রধানমন্ত্রীকে ভালোবাসেন।” এরপরই অনুরাগ ঠাকুর বলেছেন, “কাচাথিভু দ্বীপের ইস্যুতে ডিএমকে নীরব কেন? তাঁর (রাজ্যের মুখ্যমন্ত্রী) মতে কি দেশের একটি অংশ শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া ঠিক? প্রধানমন্ত্রী তামিল সংস্কৃতি, তামিল ভাষা এবং রাজ্যের অগ্রগতি পছন্দ করেন। কেন ডিএমকে প্রধানমন্ত্রী মোদীর সফরের বিরোধিতা করছে? আসলে তাঁরা জানেন, জনগণ বিজেপির পক্ষে ভোট দিতে চায়।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর পাল্টা উত্তর দিয়েছেন ডিএমকে নেত্রী কানিমোঝি। কাচাথিভু দ্বীপ ইস্যুতে এদিন ডিএমকে নেত্রী এবং থুথুকুডি সংসদীয় আসনের প্রার্থী কানিমোঝি বলেছেন, “ডিএমকে এই ইস্যুতে নীরব নয়। আমরা এই ইস্যুটি বহুবার উত্থাপন করেছি, কিন্তু প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি সরকার কখনও উত্তর দেয়নি। কাচাথিভু সম্পর্কে কথা বলা, আসলে নির্বাচনী প্রচারের জন্য, জনকল্যাণের জন্য নয়।”

Releated Posts

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top