News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আশীষ সাহার নেতৃত্বে রোড শো ও পথসভা অনুষ্ঠিত
Image

আশীষ সাহার নেতৃত্বে রোড শো ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল: লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক এবং বিরোধী উভয় দল নির্বাচনের প্রচার আরো তেজি করছে। রবিবার পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডি জোটের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে এক রোড শো এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে রবিবার এক রোড শো ও পথসভা কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি জিরানিয়া, মান্দাই, খয়েরপুর বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেছে এই রেলিটি। এদিন খয়েরপুর বাজারে অনুষ্ঠিত
পথসভায় উপস্থিত ছিলেন লোকসভা পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক সহ অন্যান্য নেতৃত্ব।

প্রার্থী আশীষ কুমার সাহা বলেন, মানুষ পরিবর্তন চাইছে। তাই ইন্ডিয়া জোটের পক্ষেই মানুষ ভোট দান করবে। প্রচারে ব্যাপক সাড়া মিলছে। তিনি বলেন, সারা দেশে আজ এক আরাজক পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে। এর থেকে দেশকে বাঁচাতে হবে। আরো অভিযোগ তুলে বলেন শাসন ক্ষমতায় বসে হিংসারকে কায়েম করে চলেছে বিজেপি। এদিন পথসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top