News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধারালো অস্ত্রের আঘাতে আহত বিজেপি কর্মী, অভিযোগ শরিক দল তিপ্রা মথার বিরুদ্ধে
Image

ধারালো অস্ত্রের আঘাতে আহত বিজেপি কর্মী, অভিযোগ শরিক দল তিপ্রা মথার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল: শাসক শরিক দলের মধ্যে মতভেদের অভিযোগ উঠেছে। ঘটনা মান্দাই বিধানসভা কেন্দ্রের কাঠেরাম এডিসি পাড়ায়। দুষ্কৃতীদের হামলায় বিজেপির দুই স্থানীয় নেতাকর্মী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এদিকে এই ঘটনায় তিপ্রা মথাকেই দায়ী করেছেন নেতৃত্বরা।

নির্বাচনের মুখে তিপরা মথার হামলায় গুরুতর আহত হলেন শাসক দল বিজেপির দুই স্থানীয় নেতা। মথার ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই বিজেপি কর্মী জিরানীয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অভিযোগ করেছেন খোদ মান্দাই মন্ডলের বিজেপি সভাপতি অজিত দেববর্মা।

অজিত বাবু বলেন, পূর্বসূচী অনুযায়ী সেখানে একটি দলীয় অনুষ্ঠান ছিল। সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে কয়েকজন বিজেপিতে যোগদান করেন। অনুষ্ঠান শেষের পর বিজেপির তরফে দলীয় কর্মী শম্ভু দেববর্মার বাড়িতে খাবারের আয়োজন করা হয়। সেখানে হামলা করে কাঠিরাম এডিসি ভিলেজের চেয়ারম্যান তথা তিপ্রা মথা দলের স্থানীয় নেতা শঙ্কর দেববর্মার নেতৃত্বে একটি দল। তাদের অনুমতি ছাড়া কেন বিজেপির অনুষ্ঠান করা হলো সেই নিয়ে ঝামেলা শুরু হয় এবং পরে হামলা হয়েছে বলে অভিযোগ।

একটা সময় শংকর দেববর্মা উত্তেজিত হয়ে ধরা অস্ত্র নিয়ে হামলে পড়ে বিজেপি কর্মীদের উপর। এতে স্থানীয় বিজেপি কর্মী অজয় দেববর্মা, যদু দেববর্মা সহ শম্ভু দেববর্মা নামে একজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ এবং নির্বাচনের কাজে নিয়োজিত প্রশাসনিক আধিকারিকরা। পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত করা হয় এবং আহতদের উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে শাসক – শরিক দলের নিজেদের মধ্যে এই হামলা এবং রক্তারক্তি ঘটনা ভোটের মুখে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। পরিস্থিতি সামাল দিতে শাসকদল বিজেপি এবং তিপরা মথার রাজ্য নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা জারি রেখেছেন বলে খবর।

অভিযোগ তিপরা মথা সুপ্রিমো লোকসভা নির্বাচনের আগে বিজেপির সাথে আঁতাত করে নিজের বোনকে বিজেপির প্রার্থী করার বিষয় নিয়ে দলের নিচু স্তরে কিছুটা ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের কারণেই গ্রাম পাহাড়ে মাঝেমধ্যে মথা কর্মীরা বিজেপির উপর হামলে পড়ছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top