News Flash

  • Home
  • দিনের খবর
  • ভূপতিনগরের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন
Image

ভূপতিনগরের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন

কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): ভূপতিনগরের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন দফতর থেকে রিপোর্ট চাওয়ার পাশাপাশি জেলার পুলিশ সুপারের রিপোর্টও তলব করল নির্বাচন কমিশন।

২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে বিস্ফোরণের তদন্ত করছে তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার রাতে বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে গ্রামবাসীর একাংশের হামলার মুখে পড়েন এনআইএ আধিকারিকরা। গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগ, গ্রামবাসীদের হামলায় এনআইএ আধিকারিকদের গাড়ির কাচ ভেঙে যায়। দু’জন আধিকারিক জখমও হন।

ইতিমধ্যে ভূপতিনগর থানায় এ ব্যাপারে এফআইআর দায়ের করেছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। ঘটনায় বেশ কয়েকজন আধিকারিকের মাথা ফাটে। গ্রামবাসীদের হামলায় জখম হন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানও।

Releated Posts

ভয়েস স্যাম্পল দিতে অনীহা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন কলকাতা হাই কোর্টের, জরুরি শুনানির আর্জি খারিজ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): ঘৃণাত্মক ভাষণ সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক…

ByByNews Desk Jul 7, 2026

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি, পালঘরে ২০৩.৩ মিমি বৃষ্টিপাত; একাধিক নদী বিপদসীমার উপরে

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের একাধিক জেলায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলাবদ্ধতা, নদীর জলস্তর…

ByByNews Desk Jul 7, 2026

বারুইপুর ধর্ষণ ও হত্যাকাণ্ড: যে পুকুর থেকে উদ্ধার হয় শিশুর দেহ, তার কাছেই সম্ভাব্য ‘ঘটনাস্থল’ চিহ্নিত করল পুলিশ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে…

ByByNews Desk Jul 7, 2026

‘মিসিং লিঙ্ক’-এ ভূমিধসের জন্যও নেহরুই দায়ী! ব্যঙ্গ করে মহাযুতি সরকারকে কটাক্ষ এমএনএসের

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের সদ্য উদ্বোধন হওয়া ‘মিসিং লিঙ্ক’ প্রকল্পে ভূমিধসের ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের মহাযুতি…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top