News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা বুক সেলারি এন্ড পাবলিশার্স এর হাতে নবম ও দশম শ্রেণীর যাবতীয় বই তুলে দিল রাজ্য সরকার
Image

ত্রিপুরা বুক সেলারি এন্ড পাবলিশার্স এর হাতে নবম ও দশম শ্রেণীর যাবতীয় বই তুলে দিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ এপ্রিল: যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে ত্রিপুরা বুক সেলারি এন্ড পাবলিশার্স এর হাতে নবম ও দশম শ্রেণীর যাবতীয় বই তুলে দিল রাজ্য সরকার। এসসিইআরটি নবম ও দশম শ্রেণীর বই বিভিন্ন পাবলিকেশনের মালিকদের মধ্যে বিতরণ করে দেওয়া হল।

ধর্মনগরের ইন্সপেক্টর অফ স্কুল অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগর পুর পরিষদ এবং কালাছড়া আর ডি ব্লকের বইগুলি বিতরণ করে দেওয়া হল ইন্সপেক্টর অফ স্কুলের স্টোর রুম থেকে। জানা গেছে, মোট ৪ লক্ষ ৬৩ হাজার ৩১৬ টাকার বই বিতরন করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য এই বই বিতরণ করা হলো।

মোট ৬২টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে এই বইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ধর্মনগর এবং তার আশপাশের বিভিন্ন লাইব্রেরীতে নবম ও দশম শ্রেণীর সমস্ত ধরনের বই পাওয়া যাচ্ছে বলে পাবলিশার্সদের পক্ষ থেকে বলা হয়েছে। ধর্মনগর ইন্সপেক্টর অফ স্কুলের পক্ষ থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক বিনামূল্যে তিন এপ্রিল থেকে বিলি করার কাজ চলছে।

ইতিমধ্যে ২৫ টি বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিলির কাজ সম্পন্ন হয়েছে বলে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য ইংরেজি মাধ্যমের বইগুলি অর্থাৎ নবম ও দশম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে ইতিমধ্যেই রয়ে গেছে তাই এখন শুধুমাত্র বাংলা মাধ্যমের বই বিতরণ করা হলো। ২০২৪ শিক্ষাবর্ষ চালু হয়ে গেলেও বইয়ের জন্য অনেক মেধাবী ছাত্র-ছাত্রী তাদের পড়াশুনা শুরু করতে পারেনি এই বইবিলির ফলে যে প্রতিবন্ধকতা ছিল তার অবসান হলো বলে জানিয়েছে উত্তর বিক্রেতা সংস্থার সভাপতি এবং সম্পাদক।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top