News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের বিপুল পরিমাণ নেশাসামগ্রী উদ্ধার করল পুলিশ
Image

ফের বিপুল পরিমাণ নেশাসামগ্রী উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৫ এপ্রিল: অবৈধভাবে বিলেতি মদ নিয়ে যাওয়ার সময় পুলিশ ও টিএসআর বাহিনীর হাতে আটক হল অর্ধ লক্ষাধিক টাকার বিলেতি মদ। এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, কুমারঘাট থানার নাকা পয়েন্টের সামনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫৫ হাজার টাকার বিলেতি মত। প্রত্যেক দিনের ন্যায় কুমারঘাট থানার পুলিশ ও টিএস আর বাহিনীর যৌথ প্রয়াসে থানার নাকা পয়েন্টের সামনে আসা-যাওয়া গাড়িতে তল্লাশি চালানো হয়।  বৈধ কাগজ পত্র না থাকলে জরিমানা করা হয়। এছাড়াও তল্লাশি চালিয়ে অবৈধ জিনিস বহনকারী গাড়িকে আটক করে অবৈধ জিনিসগুলিকে বাজেয়াপ্ত করা হয়।

বৃহস্পতিবার কুমারঘাট থানার ওসি নন্দন সাহার নেতৃত্বে গাড়ি তল্লাশিতে বসে কুমারঘাট থানার পুলিশ। সেখান থেকে তল্লাশীর মধ্য দিয়ে একটি অলটো গাড়ি থেকে উদ্ধার হয় ২৮৮ বোতল বিলেতি মদ। আটক করা হয় গাড়ি চালককে। ওসি জানান উদ্ধারকৃত বিলিতি মদের বাজার মূল্য আনুমানিক ৫৫লক্ষ টাকা হবে। মাদকদ্রব্য  পাচারকারী গাড়ি ছাড়াও ধলাই জেলার মনু থানাধিন করমছড়ার বাসিন্দা হরির দেববর্মার ছেলে(৩৫) এর  সুকুমার দেববর্মাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পাচারকার্যে ব্যবহৃত অলটো গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ মর্মে মাদক বিরোধী আইনে একটি মামলা হাতে নিয়েছে কুমারঘাট থানা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top