News Flash

  • Home
  • খেলা
  • সমীরন স্মৃতি টি-টোয়েন্টি লিগে জয়নগর ক্লাবেরও জয়ের হ্যাটট্রিক
Image

সমীরন স্মৃতি টি-টোয়েন্টি লিগে জয়নগর ক্লাবেরও জয়ের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে জেসিসিও জয়ের হ্যাট্রিক করে নিয়েছে। পরপর দুই ম্যাচে যথাক্রমে স্ফুলিঙ্গকে ৪৫ রানে এবং হার্ভেকে ৭৭ রানে হারানোর পর শুক্রবারে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে। খেলা ছিল পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে, সকাল সাড়ে আটটায়। টি সি এ আয়োজিত সমীরণ চক্রবর্তী মেমোরিয়াল টি-টোয়েন্টি ঘরোয়া ক্লাব লীগের। ম্যাচ শুরুতে টস জিতে বনমালীপুর ক্রিকেট ক্লাব তথা বিসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ১৬.৫ ওভার খেলে ৫১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে দীপঙ্কর ভাটনগর সর্বাধিক ১০ রান পায়। জেসিসি-র অভিনব ভট্ট ছয় রানে ৪টি উইকেট তুলে নিয়ে বিসিসির ভিত গূড়িয়ে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও ছিনিয়ে নেয়। এছাড়া, পারভেজ সুলতান পাঁচ রানে দুইটি এবং কৌশল আচার্য, শুভম ঘোষ ও চৌধুরী জুনায়েদ কালাম প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জয়নগর ক্রিকেট ক্লাব ১০ ওভার খেলেই ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে দুই ওপেনার হিমাংশু ও শুভম ব্যর্থ হলে অভিনব ভট্ট ২৩ রানে ও রিমন সাহার (১৯ রানে) জুটি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top