News Flash

  • Home
  • দেশ
  • জলপাইগুড়ির সভা থেকে ফের মোদীকে নিশানা মমতার
Image

জলপাইগুড়ির সভা থেকে ফের মোদীকে নিশানা মমতার

জলপাইগুড়ি, ৫ এপ্রিল (হি. স.) : জলপাইগুড়ির ঝড় নিয়ে কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তা নিয়ে তাঁকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ির এবিপিসি মাঠে সভায় মমতা বলেন, ‘এই তো মোদী এসেছিলেন! কিন্তু একটি কথাও বলেননি জলপাইগুড়ির ঝড় নিয়ে। কী করে বলবেন। সময় ছিল না। এখানকার মানুষকে তিনি ভুলে গিয়েছেন।’

জলপাইগুড়ির ঝড়ে আক্রান্তদের টাকা দিয়ে সাহায্য করতে না পারায় আফশোস করলেন মমতা। বললেন, ‘ঝড়ের টাকা দিতে পারছি না কমিশন অনুমতি দিচ্ছে না বলে। টাকা রেডি আছে। কমিশন বললেই দিয়ে দেব। কিন্তু বিজেপি তা করতে দেবে না।’

মোদির গ্যারান্টি প্রসঙ্গে মমতার বক্তব্য, ‘মোদী তো গ্যারান্টির কথা বলেন। জলপাইগুড়িতে যারা ঘর হারিয়েছে, তাদের জন্য গ্যারান্টি কোথায়। ঝড়ের সময় তোমরা আসবে না, আর গ্যারান্টির দাবি করবে। মনে রাখবেন গ্যারান্টি যদি কারও কাজ করে, তবে সেটা আমাদের গ্যারান্টি। জলপাইগুড়িতে প্রচুর উন্নয়নের কাজ আমরা করেছি। বিজেপির গ্যারান্টি জিরো। সব কাজ আমরা করি, ওরা শুধু এসে ভাষণ দেন।’

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top