News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ির ধাক্কায় গুরুতর আহত স্বামী – স্ত্রী সহ শিশু
Image

গাড়ির ধাক্কায় গুরুতর আহত স্বামী – স্ত্রী সহ শিশু

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ এপ্রিল: পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই দুর্ঘটনায় প্রাণহানি এবং জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বাড়ি থেকে পরিবারের কোনো সদস্য বের হয়ে গিয়ে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত পরিবারের লোকজনরা নিশ্চিত হতে পারছেন না।
ঊনকোটি জেলা কৈলাসহর আরজিএম হাসপাতালের সামনে একটি বাইক ও একটি স্কুটির মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় দুজন।

জানা যায় ,ফুলতলী এলাকার বাসিন্দা টুটন মালাকার তাঁর স্ত্রী ও দেড় বছরের একটি ছেলেকে নিয়ে ব্যক্তিগত কাজে এসেছিল। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কৈলাসহর আরজিএম হাসপাতালের সামনে আসতেই ঘটে বিপত্তি। উল্টো দিক থেকে একটি দ্রুতগতিতে স্কুটি এসে সজোড়া ধাক্কা দেয় টোটন মালাকারের বাইকটিতে।

ফলে বাইক থেকে ছিটকে রাস্তার মধ্যে পড়ে যায় টোটন মালাকার, টোটন মালাকারের স্ত্রী এবং উনার দেড় বছরের ছেলে। যার গুরুতরভাবে আহত হয় টুটন মালাকারের স্ত্রী এবং উনার দেড় বছরের ছেলে। উনার স্ত্রীর এবং  সন্তানের মাথার পেছনে গুরুতরভাবে আঘাত লাগে। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে এসে ভিড় জমায়। ওদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় কৈলাসহর আরজিএম হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করার পর কর্তব্যরত চিকিৎসকরা ওদের  উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top