News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১০ বছরে যা হয়েছে তা শুধু ট্রেলার, এখনও অনেক কিছু করার আছে : প্রধানমন্ত্রী
Image

১০ বছরে যা হয়েছে তা শুধু ট্রেলার, এখনও অনেক কিছু করার আছে : প্রধানমন্ত্রী

জামুই, ৪ এপ্রিল (হি.স.): বিগত ১০ বছরে যা হয়েছে তা তো শুধু ট্রেলার, এখনও অনেক কিছু করার আছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, দেশ ও বিহারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। বৃহস্পতিবার বিহারের জামুইয়ে বিশাল এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। এই নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “বিহারের ভূমি সমগ্র দেশকে দিশা দেখিয়েছে। বিহারের এই ভূমি স্বাধীনতা সংগ্রামে এবং স্বাধীন ভারতের ভীত মজবুত করতে বিরাট ভূমিকা পালন করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত স্বাধীনতার পর বিহারের সম্ভাবনার প্রতি সুবিচার করা হয়নি। এনডিএ জোট অনেক প্রচেষ্টায় বিহারকে একটি বড় জলাবদ্ধতা থেকে বের করে এনেছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বর্তমান ভারত বিশ্বকে পথ দেখায়। মাত্র ১০ বছরে ভারতের সুনাম এবং মর্যাদা কীভাবে বেড়েছে তা এখন বিশ্ব দেখছে। বিগত ১০ বছরে যা হয়েছে তা তো শুধু ট্রেলার, এখনও অনেক কিছু করার আছে।” প্রধানমন্ত্রীর কথায়, “যারা রেলে নিয়োগের নামে দরিদ্র যুবকদের কাছ থেকে জমি রেজিস্ট্রি করে, তাঁরা বিহারের যুবকদের কোনও উপকার করতে পারে না। অহঙ্কারী জোটের লোকজনের সময়ে শুধু জরাজীর্ণ ট্রেন চলত। কিন্তু এখন সারা দেশের মতো বিহারের মানুষও বন্দে ভারত ট্রেনে যাতায়াত করছে।”

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top