News Flash

  • Home
  • দেশ
  • আমাদের দলে ছিল আপদ, এখন ওদের সম্পদ হয়েছে, নাম না করে নিশীথকে কটাক্ষ মমতার
Image

আমাদের দলে ছিল আপদ, এখন ওদের সম্পদ হয়েছে, নাম না করে নিশীথকে কটাক্ষ মমতার

মাথাভাঙা, ৪ এপ্রিল (হি. স.): উত্তরবঙ্গে জোরকদমে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার জেলার মাথাভাঙার সভা থেকে নাম না করে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে আক্রমণ করলেন তিনি।

মমতা বলেন, ‘আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমার দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। ৪-৫ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। ক’দিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়ন গুহর গাড়িতে অ্যাটাক হয়েছিল।’

নিশীথকে নিশানা করে মমতা এও বলেন, “দেশের লজ্জা, দেশের কলঙ্ক।” মমতার কথায়, নিশীথ মন্ত্রী হয়ে শুধুই রাজার মতো থাকছে আর নিজের উন্নয়ন করছে। কোচবিহারের কোনও উন্নয়ন হচ্ছে না বলে কটাক্ষ করেছেন তিনি।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top