News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র মহিলা ক্রিকেটে জুটমিলের বিজয় রথ থামালো তরুণ সংঘ
Image

টিসিএ-র মহিলা ক্রিকেটে জুটমিলের বিজয় রথ থামালো তরুণ সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টি-২০ ক্রিকেটের পর এবার ৫০ ওভারের টুর্নামেন্ট। জুট মিল কোচিং সেন্টারের বিজয় রথ থামালো তরুণ সংঘ। মোটকথা, তরুণ সংঘের কাছে আটকে গেলো জুটমিল প্লে সেন্টার। বৃহস্পতিবার তালতলা স্কুল মাঠে জুটমিল প্লে সেন্টার মুখোমুখি হয় তরুণ সংঘের। ম্যাচে তরুণ সংঘ ৯৩ রানের ব্যবধানে হারিয়ে দিলো জুটমিলকে। টস জিতে তরুণ সংঘ প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৪৪.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৯ রান। ব্যাট হাতে ঝুমকি দেবনাথ ৮০ বলে ৭০ রান করেন। এছাড়া সুলক্ষনা রায় ২৯, প্রিয়াংকা সাহা ১৯, বিজয়া ঘোষ ১৩, সুবর্ণা ঘোষ ১৩ রান করেন। অতিরিক্ত থেকে দল পায় ১৯ রানের ভরসা। বলে জুটমিলের পক্ষে শিউলি চক্রবর্তী তিনটি, দুটি করে উইকেটে ভাগ বসান নিকিতা সরকার, রুম্পা সিং ও নিকিতা দেবনাথরা। জয়ের জন্য জুটমিলের সামনে টার্গেট দাঁড়ায় ১৮০ রানের। যাকে তাড়া করতে নেমে দল শেষ পর্যন্ত ২২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৮৬ রানই করতে সক্ষম হয়। দলের ব্যাটসম্যানরা ভরসা দিতে পারেনি এই ম্যাচে। একমাত্র শিউলি চক্রবর্তীর ১৭ রান ছাড়া আর কেউই দুই অংকের রান করতে পারেন নি। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আসে শ্রীমান অতিরিক্ত থেকে ২৭। যা দলের পরাজয় রুখতে পারেনি। বল হাতে তরুণ সংঘের পক্ষে সুলক্ষনা রায় ৫টি এবং প্রিয়াংকা সাহা দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন সুস্মিতা তেলি ও পুস্পা সিনহারা। দুর্দান্ত বোলিং এর স্বীকৃতি হিসেবে সুলক্ষনা পায় প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top