News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির হনুমান মন্দিরে পুজো দিলেন সঞ্জয় সিং, বললেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে
Image

দিল্লির হনুমান মন্দিরে পুজো দিলেন সঞ্জয় সিং, বললেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘ ৬ মাস তিহার জেলে কাটানোর পর, বুধবারই কারাগারের বাইরে বেড়িয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। মুক্তি পাওয়ার পরবর্তী দিন, বৃহস্পতিবার সকালে দিল্লির হনুমান মন্দিরে পুজো দিলেন সঞ্জয় সিং। পাশাপাশি রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন সঞ্জয় সিং। উল্লেখ্য, সঞ্জয় সিংকে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট।

এদিন হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর এএপি সাংসদ সঞ্জয় সিং বলেছেন, “ঈশ্বরের আশীর্বাদে আমি স্বস্তি পেয়েছি। দলের অন্যান্য নেতাদের জেল থেকে দ্রুত মুক্তির জন্য আমি, আমার পরিবার ও দলের কর্মীদের সঙ্গে প্রার্থনা করেছি।” সঞ্জয় সিং আরও জানান, অন্যায়ের বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে। এরপরই রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন সঞ্জয় সিং।

Releated Posts

ঘুষের মামলায় রেল আধিকারিককে গ্রেফতার সিবিআই-এর, উদ্ধার ৭৭ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দক্ষিণ-পূর্ব মধ্য রেলের ভিলাইয়ে কর্মরত এক সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার…

ByByNews Desk Aug 15, 2026

দেশ রাজনৈতিক দলের নয়, ১৪৫ কোটি নাগরিকের: বাবা রামদেব

হরিদ্বার, ১৫ আগস্ট (আইএএনএস): ভারত কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা শুধু শাসক দলের দেশ নয়, এই দেশ ১৪৫…

ByByNews Desk Aug 15, 2026

বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলার আহ্বান বিজেপি সভাপতি নিতিন নবীনের

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন…

ByByNews Desk Aug 15, 2026

সশস্ত্র নকশালবাদ দুর্বল হয়েছে, ‘মানসিক নকশালদের’ বিচ্ছিন্ন করতে হবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): সশস্ত্র নকশালবাদকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে ভারত সফল হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top