News Flash

Image

বাংলাদেশে মহিষ পাচারকালে ৪ মহিষ সহ ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ৪ এপ্রিল: বাংলাদেশে অবৈধভাবে মহিষ পাচার করতে গিয়ে বিএসএফ জওয়ানের হাতে আটক হয়েছে এক যুবক। সঙ্গে চারটি মহিষকে উদ্ধার করেছে জওয়ানরা।

ইয়াকুবনগরস্থিত বিএসএফের ১৩৯নং ব্যাটেলিয়ানের জওয়ানরা যখন ইয়াকুবনগর ভারত বাংলা সীমান্ত এলাকায় টহলদারি চালাচ্ছিল তখন কিছু পাচারকারী বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চারটি মহিষ নিয়ে ওই এলাকায় আসে। বিএসএফ জোয়ানরা তাদের গতিবিধি লক্ষ্য করে পিছু দাওয়া করতেই ওই পাচারকারীরা চারটি মহিষ ফেলে চলে যেতে সক্ষম হয়। পাচারকারীদের মধ্যে থেকে এক যুবককে আটক করতে সক্ষম হয় বিএসএফ জওয়ানরা।

পরবর্তীতে গতকাল বিকাল তিনটা নাগাদ ইয়াকুবনগরস্থিত  বিএসএফের ১৩৯নং ব্যাটেলিয়ানের বিওপি থেকে চারটি মহিষ সহ ওই যুবককে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  কদমতলা থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে, যার নম্বর ২১/২৪ কদমতলা থানা। প্রাথমিক তদন্তের পর মহিষ গুলিকে গোশালায় পাঠানো হয়। কদমতলা থানার পুলিশের হাতে মহিষ পাচারের  সাথে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার হওয়া যুবক যার নাম মোঃ আসমত আলী (১৯) পিতা আব্দুল আলী, যার বাড়ি ইচাইলালছড়া ২ নং ওয়ার্ড এলাকায়। তাকে জেলা আদালতে প্রেরণ করে কদমতলা থানার পুলিশ।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top