News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের দুর্ঘটনার কবলে দুর্গাপুরের ডিএসপি, আগুন পুড়ল কোকওভেনের কনভেয়ার বেল্ট
Image

ফের দুর্ঘটনার কবলে দুর্গাপুরের ডিএসপি, আগুন পুড়ল কোকওভেনের কনভেয়ার বেল্ট

দুর্গাপুর, ৪ এপ্রিল (হি.স.) : ফের দুর্ঘটনার কবলে রাষ্ট্রায়ত্ত সেইলের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি)। বৃহস্পতিবার ভোররাতে পুড়ল কারখানার কোকওভেন বিভাগ। এদিন ভয়াবহ আগুন লাগে। তাতেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কনভেয়ার বেল্টের বিশাল পরিকাঠামো। তবে ওই সময়ে কোনও কর্মী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় কর্মীরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টা নাগাদ ডিএসপি কারখানার কোকওভেন বিভাগের বাই প্রোডাক্ট সেকশনের ২০-এ কনভেয়ার বেল্টে আগুন লাগে।

ওই এলাকায় কয়লার গুড়ো পড়ে ছিল। সেই গুড়োর স্তূপেই প্রথমে আগুন লাগে। তারপর ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে কেকওভেন বিভাগের অন্যান্য অংশে। এদিন ভোররাতে মর্নিং শিফটের কর্মী ও শ্রমিকরা ওই সেকশনে ঢোকার সময় আগুন দেখতে পায়। তাঁরাই আগুন দেখে খবর দেন কন্ট্রোল রুমে। খবর পেয়ে ডিএসপির দমকলের দুটি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ৩৫ ফুট লম্বা কনভেয়ার বেল্টের পুরো পরিকাঠামো ভেঙে পড়ে। ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। তারপরই আগুন লাগার আসল কারণ জানা যাবে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top