News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তৃণমূল বিজেপিকে কলকাতা উত্তরে কড়া টক্কর দিতে তৈরি কংগ্রেস
Image

তৃণমূল বিজেপিকে কলকাতা উত্তরে কড়া টক্কর দিতে তৈরি কংগ্রেস

কলকাতা, ৪ এপ্রিল (হি.স) : এবারের লোকসভা নির্বাচনে কড়া টক্কর হবে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে তৃণমূলের গতবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সদ্য বিজেপিতে আসা বরানগরের বিধায়ক তাপস রায় ও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে। যদিও নির্বাচন পর্বের সপ্তম দফায় এই কেন্দ্রে ভোট হবে। কিন্তু তার আগেই প্রচারে ঝড় তুলেছেন কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। তিনি বেলেঘাটা গান্ধী মূর্তিতে মাল্যদান করে প্রচার শুরু করেছিলেন।

বৃহস্পতিবার ৩৯ নম্বর ওয়ার্ড এর মহাজাতি সদনের সামনে থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী উত্তর কলকাতার প্রদীপ ভট্টাচার্য প্রচার শুরু করলেন। কর্মীদের পাশাপাশি ছিলেন সন্তোষ পাঠক নেভেল কাউজার, তপন আগারওয়াল। ৪১ নম্বর ৪৩ নম্বর ও ২৩,২৪,২৫ নম্বর ওয়ার্ড প্রচার চালান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। মানুষের মধ্যে যথেষ্ট আবেগ ছিল তাঁকে ঘিরে। একসময় এই আসনটি কংগ্রেসের দখলেই ছিল। তবে তৃণমূল গঠনের পর থেকে আসনটি হাত ছাড়া হয়।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top