News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬ দিনের লড়াই শেষে মৃত্যুর কোলে দুর্ঘটনায় আহত ব্যক্তি, পরিবারের পাশে দাঁড়াক সরকার, দাবি সাধারন মানুষের
Image

৬ দিনের লড়াই শেষে মৃত্যুর কোলে দুর্ঘটনায় আহত ব্যক্তি, পরিবারের পাশে দাঁড়াক সরকার, দাবি সাধারন মানুষের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ এপ্রিল: ছয়দিন মৃত্যুর সাথে লড়াই করার পর জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাইক দুর্ঘটনায় আহত প্রীতম মালাকার। অসহায় গরীব পরিবারের পাশে দাঁড়াক সরকার, দাবি সাধারন নাগরিকের। ঘটনায় গোটা গ্রাম শোকস্তব্দ। তার মৃতদেহ গ্রামে নিয়ে আসা হলে পরিবারের লোকজন থেকে শুরু করে পাড়া পড়শী কান্নায় ভেঙে পড়ে।

উল্লেখ্য গত ২৯ মার্চ  শুক্রবার সন্ধ্যা রাতে  প্রীতম মালাকার কৈলাসহর টিলাবাজার থেকে নিজ বাড়ি অর্থাৎ নয়াপতন যাওয়ার সময় এক দ্রুতগামী বাইক আরোহী পথচারী  প্রীতম মালাকারকে সজোরে ধাক্কা দিযে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রীতম মালাকার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। অগ্নি নির্বাপক বাহিনী আহত প্রীতম মালাকার কে উদ্ধার করে প্রথমে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যায়। কৈলাসহরের জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়।

আগরতলা জিবি হাসপাতালে প্রীতম মালাকার দীর্ঘ ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ দুপুর ১১টায়  মৃত্যুর কোলে ঢলে পড়ে। দুর্ঘটনার পর  কৈলাসহর থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ এখন পর্যন্ত এই মামলার কোন তদন্ত করেনি বলে এলাকাবাসীর অভিযোগ।

প্রীতম মালাকারের আত্মীয় স্বজনরা কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক, ঊনকোটি জেলা পুলিশ সুপার, রাজ্যের  মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করছেন। নিহত প্রীতম মালাকারের বাবা অসিত মালাকার অত্যন্ত গরিব দীন মজুরী কাজ করে সংসার পরিচালনা করছেন। এই অসহায় দরিদ্র অসিত মালাকারের পাশে এসে দাঁড়ানোর জন্য কৈলাসহর মহকুমা প্রশাসনের কাছে এলাকাবাসীরা আবেদন জানিয়েছেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top