News Flash

  • Home
  • দেশ
  • হাত ছাড়লেন বিজেন্দ্র, বিজেপিতে যোগ দিলেন অলিম্পিক্সে পদকজয়ী প্রথম ভারতীয় বক্সার
Image

হাত ছাড়লেন বিজেন্দ্র, বিজেপিতে যোগ দিলেন অলিম্পিক্সে পদকজয়ী প্রথম ভারতীয় বক্সার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অলিম্পিক্সে পদকজয়ী প্রথম ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং। বুধবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে ‘পদ্ম’ শিবিরে শামিল হয়ে তিনি বলেন, ‘‘দেশ এবং দেশবাসীর স্বার্থে কাজ করতে চাই। তাই এই সিদ্ধান্ত।’’

২০০৮-এর বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী সুপার-মিডলওয়েট বক্সার বিজেন্দ্র ২০১৯ সালের লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আদতে হরিয়ানার বাসিন্দা হলেও তাঁকে দক্ষিণ দিল্লিতে প্রার্থী করেছিল কংগ্রেস। কিন্তু জীবনে প্রথম বার বক্সিং রিংয়ের বাইরে লড়তে নেমে চূড়ান্ত ব্যর্থ হন তিনি। বিজেপির রমেশ বিধূরি এবং আম আদমি পার্টি (আপ)-র রাঘব চাড্ডার পরে তৃতীয় স্থান পান।

Releated Posts

শহিদ দিবসের সমাবেশ ঘিরে বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে ‘নাশকতার’ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): শহিদ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশকে ঘিরে বিজেপি ও রাজ্য সরকার পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে…

ByByNews Desk Jul 21, 2026

লোকসভায় সামনের সারি থেকে পিছনের আসনে অভিষেক, তৃণমূলে ভাঙনের জেরে বদল সংসদের অঙ্ক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): লোকসভায় তৃণমূল কংগ্রেসে বড় ভাঙনের পর সংসদে দলের অবস্থানেও বড় পরিবর্তন দেখা গেল। চলতি…

ByByNews Desk Jul 20, 2026

বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে জাতি ও স্থায়ী বাসিন্দার শংসাপত্র, কর্নাটকে নতুন উদ্যোগ

বেঙ্গালুরু, ২০ জুলাই (আইএএনএস): ভোটার যাচাইকরণ (এসআইআর) নিয়ে বিজেপি ও জেডি(এস)-এর তীব্র সমালোচনার মধ্যেই কর্নাটক সরকার রাজ্যজুড়ে বিনামূল্যে…

ByByNews Desk Jul 20, 2026

মোবাইলের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

কলকাতা, ২০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার দমদমে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ৪০…

ByByNews Desk Jul 20, 2026
Scroll to Top