News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে দু”টি ব্যাংকে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য
Image

বাংলাদেশে দু”টি ব্যাংকে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য

ঢাকা, ৩ এপ্রিল (হি.স) : বাংলাদেশে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনার পর এবার থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় দুস্কৃতীরা হানা দিয়েছে। থানচি থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মো. জসিম উদ্দিন জানান, বুধবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটেছে।

বাংলাদেশের সোনালী ব্যাংক ও থানচি বাজারের আশপাশে শূন্যে গুলি ছোড়েন দুস্কৃতীরা। এই ঘটনায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফকে দায়ী করছে প্রশাসন। প্রশাসনের দাবি, চাকরিজীবীদের ঈদের বেতন ও বোনাস ব্যাংকে আনার পর তাতে নজর পড়েছে দুস্কৃতীরা। এদিন দুপুরে একদল দুস্কৃতী থানচির সাইজন বমপাড়া এলাকার রাস্তা দিয়ে ট্রাকে এসে থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হানা দেয়। এ সময় তারা শূন্যে গুলি চালিয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। তারা ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে নিয়েছে।

থানচি থানার ওসি বলেন, ‘থানচিতে ব্যাংকে দুস্কৃতীরা হানা দিয়েছে।শূন্যে গুলি চালানোর ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।’ প্রসঙ্গত, মঙ্গলবার রাত ৯টার পর বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতি করে নগদ টাকাসহ ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করার অভিযোগ উঠেছে।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top