News Flash

  • Home
  • প্রধান খবর
  • তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ভেঙে পড়ল ঘর-বাড়ি, জাপান ও ফিলিপিন্স সুনামি সতর্কতা
Image

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ভেঙে পড়ল ঘর-বাড়ি, জাপান ও ফিলিপিন্স সুনামি সতর্কতা

তাইপেই, ৩ এপ্রিল (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের পূর্ব উপকূল। ৭.২ তীব্রতার ভূমিকম্পে ভেঙে পড়েছে অনেক ঘর-বাড়ি, ভূমিকম্পের উৎসস্থলের কাছেই ভেঙে পড়েছে দু’টি বহুতল। প্রবল কম্পনের ফলে এক দিকে হেলে পড়েছে একাধিক ইমারত। বুধবার তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের এবং ৫০-এর বেশি মানুষ আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫, পরে জানানো হয় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৮টা নাগাদ কেঁপে ওঠে তাইওয়ানের রাজধানী তাইপেই এবং তার পার্শ্ববর্তী এলাকা। তাইওয়ানে ভূমিকম্পের পরই জাপান ও ফিলিপিন্সে সুনামি সতর্কতা জারি করা হয়।

টাইপেই আবহাওয়া দফতর জানিয়েছে, তাইওয়ানে এই ভূমিকম্প ‘২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী’। ৭.২ তীব্রতার ভূমিকম্পে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির, হুয়ালিয়েন শহরের বেইবিন স্ট্রিটে অনেক ঘর-বাড়ি ভেঙে পড়েছে। আতঙ্কে ও ভয়ে দিশাহারা মানুষজন।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top