News Flash

  • Home
  • দেশ
  • ওয়াটগঞ্জে মহিলার বাকি দেহাংশ খুঁজতে মরিয়া পুলিশ
Image

ওয়াটগঞ্জে মহিলার বাকি দেহাংশ খুঁজতে মরিয়া পুলিশ

কলকাতা, ৩ এপ্রিল (হি. স.): ওয়াটগঞ্জে মহিলার দেহাংশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বেড়েই চলছে নানান রহস্য। তবে মহিলার শরীরের সমস্ত অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি। কারণ মঙ্গলবার থেকে তদন্তের পর সেই মহিলার শরীরের টুকরো-টুকরো অংশ উদ্ধার করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। ওয়াটগঞ্জের এই ঘটনার পর সেই মহিলার দেহের অংশ পাওয়া গিয়েছিল প্লাস্টিকে বন্দি অবস্থায়। মৃতদেহ উদ্ধার করার পর দেখা যায় সেই প্লাস্টিকে মহিলার দেহের সমস্ত অংশ নেই। আর এরপর থেকে শুরু হয় বিশেষ তদন্ত।

দেহ পাওয়ার পর মহিলার সঠিক পরিচয় পাওয়া যায়নি। তবে বুধবার সকালেও মহিলার পরিচয় নিয়ে তদন্ত বজায় রেখেছে পুলিশ। তবে যে স্থানে এই ঘটনাটি ঘটেছে সেখানে সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে পুলিশকে। তবে তদন্তকারীদের অনুমান এই মহিলা বিবাহিত। বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ বৎসর।

দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই। হোমিসাইড শাখা এবং ডগ স্কোয়াডও ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। তবে এই তদন্তের ক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। কেননা পোড়ো বাড়ির আশপাশের এলাকায় কোনও সিসি ক্যামেরা নেই। যেখানে সিসি ক্যামেরা রয়েছে, তার দৃশ্যমানতাও খুব কম। তাই সেভাবে বোঝাই যাচ্ছে না। দেহের বাকি অংশ কোথায়, তারও কোনও খোঁজ মিলছে না। কারণ এখনও পর্যন্ত শহরের আর কোথাও থেকে দেহাংশ উদ্ধারের খবর মেলেনি।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top