News Flash

Image

গোপন অভিযানে ১১৭ কেজি গাঁজা সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তাতে সাফল্য পাচ্ছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। গাঁজা চাষ নিষিদ্ধ হওয়া সত্বেও সরকার ও প্রশাসনের নির্দেশ অমান্য করে রাজ্যের একাংশের মানুষজন অধিক মুনাফার লোভে গাঁজা চাষ করে চলেছেন। উৎপাদিত গাঁজা বহি:রাজ্যে এবং বহির রাষ্ট্রে পাচার হচ্ছে।

এবারে গোপন খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল সিধাই থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এসডিপিও ডঃ কমল বিকাশ মজুমদারের নেতৃত্বে চলে এই অভিযান। অভিযানে ১১৭ কিলো অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

এই দিন গাঁজার পাশাপাশি এই অবৈধ গাঁজা মজুত রাখার অভিযোগে রণবীর দেববর্মা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সুরেন্দ্রনগরের তুইসাপুকুর এলাকায় চলে এই অভিযান। জানা গেছে দীর্ঘদিন যাবত গাঁজা চাষের সাথে জড়িত অভিযুক্ত এবং তার পরিবার। সুযোগ বুঝে উৎপাদন করা এই গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল বিকাশ মজুমদার। এই ঘটনাকে কেন্দ্র করে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
______

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top