News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যসভা থেকে অবসর নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
Image

রাজ্যসভা থেকে অবসর নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি. স.): রাজ্যসভা থেকে অবসর নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বুধবারই রাজ্যসভায় শেষ দিন মনমোহনের। এই দিনই সংসদে ৩৩ বছর পূর্ণ হবে মনমোহনের।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আবেগঘনভাবে বলেছেন, ‘‌একটা যুগের অবসান হল। আপনি সকলের কাছেই হিরো হয়ে থাকবেন।’‌ খাড়গে আরও বলেছেন, ‘‌সক্রিয় রাজনীতি থেকে আপনি অবসর নিচ্ছেন ঠিকই, কিন্তু আমি আশাবাদী আপনি জ্ঞানের কণ্ঠস্বর হয়ে থাকবেন। যখনই সম্ভব হবে দেশের নৈতিকতার মাপকাঠি দেশবাসীর কাছে তুলে ধরবেন। আপনার সুস্থ, শান্তিপূর্ণ জীবন কামনা করি।’

এরপরই খাড়গে বিরোধীদের কিছুটা কটাক্ষের সুরে বলেছেন, ‘‌বর্তমান সময়ের যে নেতারা আপনার কর্মকাণ্ড নিয়ে কাটাছেঁড়া করেন, তাঁরা পক্ষপাতিত্বের কারণে আপনাকে স্বীকৃতি দিতে চান না। আপনি দেশ ও দেশের মানুষের জন্য যা করেছেন, তা স্পর্শ করার সাধ্য কারও নেই।’

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top