News Flash

Image

বাড়ি থেকে পচাগলা মহিলার মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ এপ্রিল: এক বাড়ি থেকে পচাগলা মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় রাজধানী শহর সংলগ্ন পঞ্চমুখ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ফরেন্সিক টিম ও ড্রগ স্কোয়াড। প্রতিবেশীদের প্রাথমিক ধারণা, ওই মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। কারণ, ঘর থেকে অর্ধনগ্ন অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে।

আমতলী থানার এসআই হিরেন্দ্র দেববর্মা জানিয়েছেন, আজ সকাল সাড়ে নয়টা নাগাদ থানায় খবর আসে গত ১২ দিন যাবৎ পঞ্চমুখ এলাকার বাসিন্দা মীরা দেব (৫৩)-এর ঘর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি ওই বাড়িতে একাই থাকতেন। সাথে সাথে পুলিশ ঘটনাস্থালে ছুটে গিয়ে দেখতে পেয়েছেন ঘরে বাইরের থেকে তালা ঝুলানো ছিল। তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন মাটিতে অর্ধনগ্ন অবস্থায় মীরা দেবের মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠিয়েছে। কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে এখনো জানা যায় নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে।

এদিকে এলাকাবাসীর ধারণা, মীরা দেবকে ধর্ষণের পর খুন করা হয়েছে। কারণ, ঘর থেকে নগ্ন অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026

উৎসবের আবহে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগরতলা, ১৩ জুন : প্রায় ১২৫ বছরের ঐতিহ্য বহনকারী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে শুরু…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top