News Flash

  • Home
  • দেশ
  • জ্ঞানবাপী মসজিদে পুজোও চলবে, হাইকোর্টের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে
Image

জ্ঞানবাপী মসজিদে পুজোও চলবে, হাইকোর্টের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি. স.): এলাহাবাদ হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল জ্ঞানবাপী মসজিদ কর্তৃপক্ষ। বারাণসীর জ্ঞানবাপী তহখানা–য় পুজো, আরতি চালিয়ে যেতে পারবেন হিন্দুরা। সোমবার মুসলিম পক্ষের আর্জি খারিজ করে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। তবে মসজিদ চত্বরে হিন্দুপক্ষের ধর্মীয় আচার পালনের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে। অর্থাৎ হিন্দুপক্ষের পুজো-আরতির পাশাপাশি, মুসলিমরাও জ্ঞানবাপীতে নমাজের আয়োজন করতে পারবেন।

জ্ঞানবাপীর ‘তহখানা’য় পুজোর অনুমতির বিষয়ে মুসলিম পক্ষ দ্বারস্থ হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে। তখন হাইকোর্ট জানিয়েছিল, তহখানায় পুজো চলবে। এরপর মুসলিম পক্ষ মামলা করে সুপ্রিম কোর্টে। সেখানেও পুজো বন্ধের আবেদন খারিজ হয়ে গেল।

আদালত জানিয়েছে, যে তহখানায় পুজো হয় এবং যেখানে মুসলিমরা নমাজ পড়েন, দুটো আলাদা জায়গা। দক্ষিণ দিক থেকে হিন্দুরা ঢুকতে পারবেন তহখানায় এবং নমাজ পড়ার জন্য মুসলিমরা উত্তর দিক দিয়ে ঢুকবেন। শীর্ষ আদালত বলেছে, দক্ষিণ দিকে পুজোপাঠ হলে উত্তরের দিকের মুসলিমদের অসুবিধা হওয়ার কথা নয়। তাই বেঞ্চ বলেছে, এই অবস্থার কোনও পরিবর্তন যেন না হয়। আমরা বলতে চাই, নমাজ নমাজের মতো চলবে। দক্ষিণ প্রকোষ্ঠে পুজোও হবে। এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে লোকসভা ভোটের পর আগামী জুলাই মাসে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top