News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেলা শাসক কার্য্যালয়ে চালু হলো শিশু রক্ষণা কেন্দ্র
Image

জেলা শাসক কার্য্যালয়ে চালু হলো শিশু রক্ষণা কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ মার্চ: জেলা শাসক কার্য্যালয়ে চালু হলো শিশু রক্ষনা কেন্দ্র। এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিশু রক্ষনা কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোয়াই জেলা শাসক চান্দনী চন্দ্রন।
নির্বাচনকালীন সময়ে এই শিশু রক্ষনা কেন্দ্রের গুরুত্ব অপরিসীম। নির্বাচনের সময় জেলা প্রশাসনে কর্মরত মহিলা কর্মচারীদের শিশু সন্তানদের এই শিশু রক্ষনা সেন্টারে বিশেষ তত্বাবধানে রাখা হবে। যাতে সংশ্লিষ্ট মহিলা কর্মচারীরা নির্বাচনকালীন সময়ে নির্বিঘ্নে নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করতে পারেন।

বাড়ীতে শিশু সন্তানদের রেখে এলে নিজের সন্তানের জন্য তাদের মায়েরা উদ্বিগ্ন থাকেন। ফলে অফিসে কাজ করতে গিয়ে মহিলা কর্মচারীদের সমস্যার মধ্যে পড়তে হয়। অফিসে কাজ করতে গিয়ে অধিক রাত হলেও এখন আর মায়েদের সমস্যা অনেকটা থাকবেনা। কারণ নিজের সন্তানেরা এখন মায়ের কর্মস্থলেই থাকবে।

ক্র্যাশ সেন্টারে শিশুদের জন্য থাকবে খেলাধূলার হরেক রকম সামগ্রী সহ বিনোদনমূলক ব্যাবস্থা।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কেশব কর ও সমাজ শিক্ষা ও সমাজ কল্যান দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা।

Releated Posts

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026

জাতীয় মঞ্চে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন ধর্মনগরের বর্ষা দাস, জিতলেন ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ আগস্ট: জাতীয় স্তরের সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রতিযোগিতা ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এ ত্রিপুরার একমাত্র প্রতিনিধি…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top