News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিগত দিনে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে উগ্রপন্থীর হানা ছিল : মুখ্যমন্ত্রী
Image

বিগত দিনে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে উগ্রপন্থীর হানা ছিল : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ মার্চ: বিগত দিনে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে উগ্রপন্থীর হানা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব ভার গ্রহণ করার পর উত্তরপূর্বাঞ্চলের শান্তি বিরাজ করছে। আজ ধনপুরে নির্বাচনী জনসভা এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, মোদী মানেই গ্যারান্টি। নরেন্দ্র মোদী উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের গ্যারান্টি দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন উত্তরপূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।

এদিন তিনি বলেন, সমাজের অন্তিম ব্যক্তির কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন।

তাঁর কথায়, সংবিধানের ৩৭০ নম্বর ধারাকে অবলুপ্ত করে জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা এর আগে কোনো প্রধানমন্ত্রী করে দেখাতে পারেননি। এই কারণেই ৩৭০ নম্বরকে সম্মান জানানোর জন্য আসন্ন লোকসভা নির্বাচন ৩৭০ নম্বরকেই ভারতীয় জনতা পার্টির একক লক্ষ্যমাত্রা হিসেবে স্থির করেছে। আর জোট শরিকদের মিলিয়ে সেই লক্ষ্যমাত্রা ৪০০ এর উপরে গিয়ে দাঁড়িয়েছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top