News Flash

Image

শেখ শাহজাহানকে জেরা করতে জেলে পৌঁছালো ইডি

কলকাতা, ৩০ মার্চ (হি. স.) : রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানকে জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি। শনিবার এই নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। এই নির্দেশ পাওয়ার পরই আর শাহজাহানকে জেরা করতে জেলে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

জেলবন্দি শেখ শাহজাহানকে জেরা করতে চেয়ে শনিবার বসিরহাট আদালতে আবেদন করেছিল ইডি। এদিন বেলা ১১টা নাগাদ ইডির পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বসিরহাট আদালতে এসে পৌঁছান। কী কারণে জেরা করতে চাইছেন, সেই সংক্রান্ত নথি আদালতে জমা দেয় তদন্তকারী সংস্থা। এরপরই শাহজাহানকে জেরা করার অনুমতি দেয় বসিরহাট আদালত। শনিবার বেলা ১টা নাগাদ আদালতের অনুমতি নিয়ে বসিরহাট জেলে পৌঁছন ইডির আধিকারিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে জেরার প্রক্রিয়া চলছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, ভেড়ির ব্যবসার আড়ালে চিংড়ি রফতানির নামে বিদেশে টাকা পাচার করতেন শেখ শাহজাহান। গত ১৪ মার্চ ধামাখালি ও সরবেড়িয়ায় শাহজাহানের সিন্ডিকেটের একাধিক ভেড়ি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, ওই ব্যবসায়ীদের বাড়ি থেকে উদ্ধার নথিতে স্পষ্ট যে শাহজাহান বিদেশে চিংড়ি রফতানির ব্যবসার নামে টাকা পাচার করত। সেই দুর্নীতির তদন্তে তাকে জেলে গিয়ে জেরা করছে ইডি। জেলে গিয়ে জেরার সময় শাহজাহান সহযোগিতা না করলে তাঁকে গ্রেফতার করার অনুমতি চাইতে পারেন তদন্তকারীরা। গত ৫ জানুয়ারির হামলার পর প্রথমবার শাহজাহানের মুখোমুখি হলেন ইডির আধিকারিকরা।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top