News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অভিশপ্ত রথ নিলামে বিক্রি, মাঠে নামল বিরোধীরা
Image

অভিশপ্ত রথ নিলামে বিক্রি, মাঠে নামল বিরোধীরা

আগরতলা, ৩০ মার্চ : অভিশপ্ত রথ নিলামে বিক্রি। মাঠে নামল বিরোধীরা।বিচার প্রক্রিয়া এবং তদন্ত কার্য সমাপ্ত হওয়ার পূর্বে কেন অভিশপ্ত রথটি নিলামে বিক্রি করে দেওয়া হল। আজ কুমারঘাটে সাংবাদিক সম্মেলন এমনটাই প্রশ্ন করেছেন পবিত্র কর।

তাঁর প্রশ্ন, তাহলে কি বিচারকার্য ব্যাহত করার জন্যই নিলামে রথটি বিক্রি করে দেওয়া হয়েছে?

সিপিএম নেতাদের অভিযোগ, প্রশাসনের চরম গাফিলতির কারনেই সেদিন কুমারঘাটে ১০ জন পূর্ণঅর্জন করতে আসা পুণ্যার্থীদের মৃত্যু হয় এবং ১৫ জন আহত হয়েছিলেন। নিহত এবং আহতদের মধ্যে শিশু, বৃদ্ধ, মহিলা এবং স্কুলপড়ুয়ারাও ছিল।এই রথ কান্ডের পিছনে প্রধান ইন্দনকারী মাস্টারমাইনকে রাজ্য সরকার এখনো এক দিকে যেমন খুঁজে বের করতে পারে নি অন্যদিকে শাস্তি প্রদান ও করেতে ব্যর্থ হয়েছে। অথচ ঘটনার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রেলে চেপে কুমার ঘাটে এসেছিলেন।জেলাশাসক পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

সিপিএমের নেতাদের প্রশ্ন, সেই তদন্ত কার্য কোথায় গেল?সে সময় সিপিএম দলের পক্ষ থেকে নিহত পরিবার পিছু একজনকে সরকারি চা করি প্রদানের দাবি তোলে ডেপুটেশন দেওয়া হয়েছিল।সেই দাবি আজও পূরণ করা হয় নি। রথ কান্ড নিয়ে আদালতে একটি মামলা চলছে।সেই মা মলার কাজ এখনো সমাপ্ত হয় নি।অথচ পুলিশ প্রশাসনঅভিশপ্ত রথটি ইসকন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে। আর ইসকন কর্তৃপক্ষ একজন ভিন্ন ধর্মী ভাঙ্গা টুটা ব্যবসায়ীর কাছে নিলামে বিক্রি করে দিয়ে ছে। এত বড় একটা বেআইনি কাজ হচ্ছে অথচ জেলা প্রশাসন থেকে মহকুমা প্রশাসন এমনকি স্থানীয় প্রশাশন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। বিচার কার্যকে বিঘ্নিত করার জন্যই এই কাজ করা হয়েছে বলে সি পিএম নেতৃবৃন্দ মনে করছে। এই ঘটনাতেই প্রমাণিত হচ্ছে যে রাজ্যে কোন আইনের শাসন নেই।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top