News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে ই -রিক্সা শ্রমিকদের  নিয়ে সম্মেলন অনুষ্ঠিত
Image

কুমারঘাটে ই -রিক্সা শ্রমিকদের  নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৩০ মার্চ: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমারঘাটে অনুষ্ঠিত হয় ই- রিক্সা শ্রমিকের সম্মেলন। পাবিয়াছড়া ভারতীয় জনতা পার্টির ই-রিক্সা শ্রমিকদের সংগঠনের এই সম্মেলনের আয়োজন করা হয়। কুমারঘাট মোটর স্ট্যান্ডের অনুষ্ঠিত হয় এক দিবসীয় সম্মেলন। মহকুমার সকল ই- রিক্সা শ্রমিকদের নিয়ে এই সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব।

সম্মেলনের শুভ সূচনা করেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেন সংগঠনের মহকুমা নেতৃত্বরা।

সম্মেলনের মধ্য দিয়ে মহকুমার ইরিস্কা চালকদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরা হয়। তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের ব্যবস্থার আশ্বাস দেন উপস্থিত নেতৃত্বরা। প্রায় ৩০০ অধিক ইরিক্সা শ্রমিকের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে সম্মেলনে আলোচনা রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন। নির্বাচনের সময়ে নেই ইরিসখা শ্রমিক তথা কৃষকদের মান্যতা দেওয়া হত স্বার্থ লোভে নির্বাচনের পরেই তাদের কথা মাথায় থাকে না আগেকার নেতৃত্ব দেন ২০১৮ পূর্বে কংগ্রেস অথবা সিপিআইএমের শাসনে মূল্যহীন থাকতেন শ্রমিকরা এবং বর্তমান সরকার তাদের নেতৃত্বদের মাধ্যমে সম্মান পাচ্ছেন শ্রমিকরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে তাদেরকে সাহায্য তাই আজকের এই সম্মেলনের মাধ্যমে ই-রিক্সার শ্রমিকদের ডেকে সম্মান প্রদান করার পরিকল্পনা করেন ভারতীয় জনতা পার্টির মন্ডলের উদ্যোগে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top