News Flash

  • Home
  • দিনের খবর
  • বাঁকুড়ায় পরিত্যক্ত খাদানে কয়লা কাটতে গিয়ে মাটিতে চাপা পড়ে মৃত্যু ১ ব্যক্তির
Image

বাঁকুড়ায় পরিত্যক্ত খাদানে কয়লা কাটতে গিয়ে মাটিতে চাপা পড়ে মৃত্যু ১ ব্যক্তির

বাঁকুড়া, ৩০ মার্চ (হি.স.) : বাঁকুড়ায় কয়লা কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক ব্যাক্তির। শনিবার সকালে বাঁকুড়ার বড়জোড়ায় নর্থ ব্লক কোলিয়ারিতে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়জোড়ার বাগুলি এলাকায় নর্থ ব্লক খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের কাজ করে রাজ্য সরকারের পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই কয়লা খনির একাংশে কয়লা শেষ হয়ে যাওয়ায় খনির ওই অংশ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানেই পড়ে থাকা নিম্নমানের কয়লা সংগ্রহ করতে প্রায় প্রতিদিনই খাদে নামে স্থানীয়দের একাংশ। অন্যান্য দিনের মতোই শনিবার সকালে পরিত্যক্ত ওই কয়লা খাদে কয়লা সংগ্রহ করছিলেন স্থানীয় মালিয়াড়া গ্রামের বছর ৩৬-এর বাসিন্দা কার্তিক বাউরি। আচমকাই কয়লা খনির ওই অংশে মাটির একাংশ ভেঙে পড়লে মাটিতে চাপা পড়ে যান কার্তিক বাউরি। তার সঙ্গীরা কোনও প্রকারে বেড়িয়ে এলেও সে চাপা পড়ে যায়। খব‍র পেয়ে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু মাটি সরিয়ে তাঁকে উদ্ধারের আগেই কার্তিক বাউরির মৃত্যু হয়। পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় বেআইনী ভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই কয়লা কুড়োনোর কাজ কীভাবে চলছে সেনিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top