News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্লাব লীগ টুর্নামেন্ট শুরু ২ এপ্রিল থেকে
Image

সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্লাব লীগ টুর্নামেন্ট শুরু ২ এপ্রিল থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ১৪ দলের খেলা। পোশাকি নাম ক্লাব লীগ টি টোয়েন্টি বলা যেতে পারে। তবে আসলে রাজ্য ক্রিকেট জগতে অন্যতম সংগঠক সমীরণ চক্রবর্তীর স্মৃতিতে এই টি-টোয়েন্টি ক্লাব লীগ ক্রিকেট টুর্নামেন্ট এবার শুরু হচ্ছে ২ এপ্রিল থেকে। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। ইতোমধ্যে এই লীগ কাম নকআউট টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে। প্রথমেই অংশগ্রহণকারী ১৪ টি ক্লাব দলকে দুটি গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে। গ্রুপে এ-তে যারা খেলবে ইউনাইটেড ফ্রেন্ডস, কসমোপলিটন, চলমান সংঘ, ওল্ড প্লে সেন্টার (ওপিসি), মৌচাক, সংহতি এবং শতদল সংঘ। গ্রুপ বি-তে যারা খেলবে স্ফুলিঙ্গ, জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি), ব্লাড মাউথ, বনমালীপুর ক্রিকেট ক্লাব (বিসিসি), পোলস্টার, হার্ভে এবং ইউনাইটেড বিএসটি। টি-টোয়েন্টি খেলা।  লীগ পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে ২ এপ্রিল থেকে চলবে ১২ এপ্রিল পর্যন্ত। দুটি গ্রুপ থেকে চারটি করে আটটি দলের মধ্যে কোয়াটার ফাইনালের ম্যাচ হবে ১৫ এপ্রিল, নকআউট পদ্ধতিতে। অতঃপর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ রাখা হয়েছে যথাক্রমে ১৭ ও ২১ এপ্রিল। যদিও কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে পরবর্তী দিনটিকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসাবে। লীগ পর্যায়ের খেলায় কোনও দিন কমপক্ষে দুটি ম্যাচ এবং সর্বাধিক ছয়টি ম্যাচেরও সংস্থান রাখা হয়েছে। খেলা হবে তিনটি মাঠেই টিআইটি গ্রাউন্ড, পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ড এবং এমবিবি স্টেডিয়াম। প্রথম দিন ২রা এপ্রিল সকাল সাড়ে আটটায় কসমোপলিটন খেলবে মৌচাকের বিরুদ্ধে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সংহতি খেলবে চলমান সংঘের বিরুদ্ধে এবং এমবিবি স্টেডিয়ামে ইউনাইটেড বিএসটি খেলবে পোলস্টারের বিরুদ্ধে। বেলা একটায় টি আই টি গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচে ব্লাড মাউথ খেলবে বিসিসি-র বিরুদ্ধে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে স্ফুলিঙ্গ খেলবে জেসিসি-র বিরুদ্ধে।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top