News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলাদের এক দিবসীয় ক্রিকেট জয় দিয়ে শুরু জুটমিল কোচিং সেন্টারের
Image

সিনিয়র মহিলাদের এক দিবসীয় ক্রিকেট জয় দিয়ে শুরু জুটমিল কোচিং সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে শুরু জুটমিল কোচিং সেন্টারের। টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক সীমিত ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জুটমিল কোচিং সেন্টার জয়ী হয়েছে। হারিয়েছে ব্লাড মাউথ ক্রিকেট দলকে। সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে জুটমিল কোচিং সেন্টার প্রথমে  ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার ৩ বল বাকি থাকতে সব কটি উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে ব্লাড মাউথ ৪২ ওভার খেলে ১৬৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী দলের পক্ষে ইন্দ্র রানী জমাতিয়া দুর্দান্ত ৭৬ রান সংগ্রহ করলেও সতীর্থ নিকিতা সরকার ২৯ রানে চারটি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়। ইন্দ্র রানী ছিয়াত্তর রান পেয়েছিল ৭৯ বল খেলে ১১ টি বাউন্ডারি হাঁকিয়ে। এছাড়া ব্লাডমাউথের দেবাদ্রিতা দেবের ৪২ রান এবং জুটমিল কোচিং সেন্টারের মমিতা দেব-এর ৩৭ রান উল্লেখযোগ্য। বোলিংয়ে ব্লাডমাউথের অন্তরা দাস এবং জুটমিলের রুম্পা সিং তিনটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top