News Flash

Image

নির্বাচনের আগে শাসক দলে যোগদান অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ: লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোহনপুর বিধানসভা এলাকায় বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত রয়েছে। প্রতিদিনই বিরোধী শিবির ছেড়ে শাসক দলের পতাকা তলে সামিল হচ্ছেন মানুষজন। মোহনপুরের রাঙ্গামুড়ায় ১০২ জন ভোটার যোগ দিলেন বিজেপিতে। মন্ত্রী রতন লাল নাথ নবাগতদের বরণ করে নিলেন এই দিন। 

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সমস্ত অংশে বিজেপি দলে যোগদান কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই মধ্যে সাম্প্রতিক কালে মোহনপুর বিধানসভা এলাকাতে বেশ কয়েকটি যোগদান সভা সংগঠিত হয়েছে।

বৃহস্পতিবার এই যোগদান সভাতে উপস্থিত থেকে মন্ত্রী রতন লাল নাথ বলেন দেশের প্রধানমন্ত্রী মানুষের স্বার্থে যেভাবে কাজ করছেন তা স্বাধীন ভারতের ইতিহাসের কখনোই হয়নি।

পাশাপাশি গোটা রাজ্যে মানুষের কল্যাণে সরকার একের পর এক জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়িত করেছে। এই উন্নয়নের গতিকে জারি রাখতে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করানোর আহ্বান করলেন মন্ত্রী রতন লাল নাথ।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top