News Flash

  • Home
  • প্রধান খবর
  • দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ছুটলেন দিল্লিতে
Image

দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ছুটলেন দিল্লিতে

দার্জিলিং, ২৯ মার্চ (হি.স.) : শিয়রে লোকসভা নির্বাচন। দার্জিলিং কার দখলে থাকবে? তা নিয়ে জল্পনা শুরু। এরই মধ্যেই বিজেপি প্রার্থী রাজু বিস্তা ছুটলেন দিল্লিতে। শুক্রবার সকালে তড়িঘড়ি তিনি দিল্লি যান।

শুক্রবার দিল্লি যাওয়ার আগে রাজু বিস্ত বলেন, ‘বিমল গুরুং ও গোর্খা জনমুক্তি মোর্চা কী করবে তাঁদের ব্যাপার। তবে আমি আজ হয়েছি তা বিমল গুরুংয়ের জন্য। আমি রাজনীতিতে আছি তাঁর জন্য।’ স্বাভাবিক ভাবেই, এবারের নির্বাচনেও বিমল গুরুংয়ের সহযোগিতার হাত রাজু বিস্তার কাঁধেই থাকবে, এমনটাই আশা করছেন তিনি।

ভোটের মুখে আচমকাই হাওয়া বদল পাহাড়ে। বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। নির্দল হিসেবে দাঁড়ানোর হুমকি দিয়ে রেখেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিমল গুরুংরাও তাঁদের অবস্থান স্পষ্ট করেননি। দার্জিলিঙে এবার বিজেপির সহযোদ্ধার সংখ্যা কমছে? জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

পাহাড়ে রাজনীতির চিত্রটা অনেকটাই বদলে যায় অজয় এডওয়ার্ড ইন্ডিয়া জোটে অংশগ্রহণ করার পর। সেক্ষেত্রে, কংগ্রেস তাঁকে প্রার্থী না করলেও নির্দল হিসেবে লড়তে পারেন হামরো পার্টি অজয় এডওয়ার্ড। কংগ্রেসের তরফেও প্রার্থী দাঁড় করানো হচ্ছে। স্বভাবতই, বিজেপির সহযোগী দলগুলির জোট অনেকটাই আলগা হয়ে গিয়েছে বলে মনে করছেন অনেকেই।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top